ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শার্শার গোগা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক

সাজেদুর রহমানঃ

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে দুই জন নারী ও দুই পুরুষ।  শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তাদেরকে গোগা সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।

আটকরা হলেন- যশোরের অভয়নগর থানার বর্ণিমালাধরা গ্রামের কামরুল মোল্লরে ছেলে মিঠু মোল্লা (৩২), একই থানার পাতালিয়া গ্রামের মৃত আহমদ সরদারের ছেলে মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালি থানার বলডাঙ্গা গ্রামের সরোয়ার বিশ্বাসের মেয়ে শাপলা খাতুন(২৩) ও পিরোজপুরের নাজিরপুর থানার চরখোলা গ্রামের রতন খলিফার মেয়ে সুমি আক্তার(২৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন খবরে তারা জানতে পারেন গোগা সীমান্ত দিয়ে নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন খবরের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় ৪ জন নারী-পুরুষ সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় ৪ টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। কোন পাচারকারী আটক হয়নি।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

শার্শার গোগা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষ আটক

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :