ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শার্শায় শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু   

সাজেদুর রহমানঃ
যশোরের শার্শা উপজেলায় হাঁসের খামারে শিয়াল মারার ফাঁদে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীরা হাঁসের খামার ভাঙচুর করেছে। নিহত আহাদ আলী শার্শা উপজেলার  রামচন্দ্রপুর গ্রামের বাহাদুর মোড়লের ছেলে।
এলাকাবাসীরা জানান, হাঁসের খামারে শিয়াল মারার উদ্দেশ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামে এক কৃষকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শার্শার রামচন্দ্রপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী খামারটি ভাঙচুর করে। এর আগে ওই খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু, কুকুর ও শিয়ালের মৃত্যু হয়েছে। তখন গ্রামবাসী বারবার খামার মালিক সোহাগকে বৈদ্যুতিক ফাঁদ তুলে নিতে অনুরোধ করলেও সে কর্ণপাত করেননি।
নিহতের পুত্রবধু জুলেখা বেগম বলেন, “আমার শ্বশুর সকালে খেয়ে জমিতে কাজ করতে গিয়েছিলেন। তার জমির পাশেই ছিল সোহাগের হাঁসের খামার। সে প্রতিদিন সেখানে শিয়াল মারার জন্য ফাঁদে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখত। সেই ফাঁদের বিদ্যুতের তার আমাদের জমির আইলের উপর ফেলে রাখা ছিল।  ফাঁদের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় আমার শ্বশুর স্পৃষ্ট হয়ে মারা যান।
হাঁসের খামারি সোহাগের  চাচাতো ভাই জুয়েল নিজেকে পুলিশের বড় গোয়েন্দা অফিসার পরিচয় দিয়ে আমাদের ভয় দেখান মামলা না করার জন্য।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রামচন্দ্রপুর গ্রামে একজন মারা গেছে। ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

শার্শায় শিয়াল মারার ফাঁদে কৃষকের মৃত্যু   

আপডেট টাইম : ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :