সাজেদুর রহমান:
যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক ভাবিকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী দেবর। এ সময় ভাবী কৌশলে দেবরের পুরুষাঙ্গ কর্তন করেছেন। ঘটনার পর থেকে দেবর পলাতক ছিল। অভিযোগের পর গোপন অভিযান চালিয়ে সোমবার (১৮ আগস্ট) দেবরকে আটক করে পুলিশ।
ভুক্তভোগী নারী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে মুবায়দুল রহমান (৩৫) দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৯ আগস্ট রাত ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে। শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর তাকে জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
নিজেকে রক্ষা করতে গৃহবধূ কৌশলে ব্লেড দিয়ে দেবরের পুরুষাঙ্গ কেটে দেন। এ সময় বাড়ির ও আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট দেবর পালিয়ে যায়।
এ ঘটনায় শার্শা থানায় এজাহার দায়েরের পর পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আটক করতে সক্ষম হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখেছি। অভিযান চালিয়ে মুবায়দুল রহমানকে আটক করতে সক্ষম হয়েছি। মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুক্তভোগী নারীর সাহসিকতা এবং পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।

মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 





















