দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
১২৮
বার পঠিত
শার্শায় পল্লী চিকিৎসক খুন
সাজেদুর রহমানঃ যশোরের শার্শার পল্লীতে তারাবী নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলামিন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার বারি পোতা গ্রামে তারের বেড়া নামক স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। নিহত আলামিন গাতীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানায়, তিনি বৃহস্পতিবার রাতে তারাবী নামাজ শেষে বাড়ি ফেরার পথে তারের বেড়া নামক স্থানে পৌছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। যশোর ডিবি পুলিশ, যশোর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তার দুই স্ত্রী সহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। # মোঃ সাজেদুর রহমান বেনাপোল।
সাজেদুর রহমানঃ
যশোরের শার্শার পল্লীতে তারাবী নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলামিন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার বারি পোতা গ্রামে তারের বেড়া নামক স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। নিহত আলামিন গাতীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, তিনি বৃহস্পতিবার রাতে তারাবী নামাজ শেষে বাড়ি ফেরার পথে তারের বেড়া নামক স্থানে পৌছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। যশোর ডিবি পুলিশ, যশোর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন রেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তার দুই স্ত্রী সহ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। #
মোঃ সাজেদুর রহমান বেনাপোল।