ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শার্শায় ছুরিকাঘাতে সবুজ হত্যার প্রধান আসামী সোহেল রানা আটক

সাজেদুর রহমানঃ

যশোরের শার্শায় ছুরিকাঘাতে নিহত সবুজ হত্যার ৯ ঘন্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামী সোহেল রানা (২৮) আটক হয়েছে। এ সময় উক্ত হত্যাকান্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫জুন) ভোরে তাকে শার্শা থানার জামতলা টেংরা হাইস্কুলের সামনে থেকে আটক করেছেন শার্শা থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনার ৯ ঘণ্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামী আটক হওয়ায় পুলিশের কাজের প্রতি স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনতা। আটক সোহেল রানা শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের রমজান শেখের ছেলে।

–

পুলিশ জানিয়েছেন বুধবার (৪জুন) রাত সাড়ে ৯টার দিকে শার্শা থানার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের মধ্যে অবস্থিত নেহা পেট্রোল পাম্প সংলগ্ন নাভারণের দক্ষিণ বুরুজবাগান গামী একটি মাটির রাস্তায় সবুজ, রাজু ও কালু নামের ৩ যুবক মাঠে তাদের কলাবাগান পাহারা দিচ্ছিলো। এমন সময় ওই পথদিয়ে সোহেল ও আল আমিন নামে ২ যুবক মাদক (ইয়াবা) বহন করে যাচ্ছিলো। সে সময় সবুজ তাদের গায়ে টচলাইট মেরে দাঁড়াতে বলে এবং পরিচয় জানতে চাই।

–

তাতে ক্ষিপ্ত হয়ে তারা দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুরুন্নবী ওরফে বাবুর লোক পরিচয় দেয় এবং বাবুকে মোবাইলে কল দিতে গেলে তৎক্ষনাৎ সবুজ তার ফোন কেড়ে নেয়। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হলে একপর্যায়ে ঘাতক সোহেল তার হাতে থাকা ছুরি দিয়ে প্রথমে রাজুকে আঘাত করে। এসময় সবুজ প্রতিরোধ করতে গেলে তাকেও উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এসময় কালু নামের যুবকটির আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন এবং রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন।

–

নিহত সবুজ (২২) শার্শা থানার যাদবপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আহত রাজু একই গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সবুজ হত্যা ঘটনার ৯ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামী সোহেল রানাকে জাতলার টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে সবুজ হত্যার কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিজ্ঞ যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। একইসাথে অপর পলাতক আসামী আল-আমিনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় লাইটার মেকার থেকে স্বর্ণ ব্যবসায়ী বুরোজ আলী, ধাদন ব্যবসা নিয়ে নানা অভিযোগ

error: Content is protected !!

শার্শায় ছুরিকাঘাতে সবুজ হত্যার প্রধান আসামী সোহেল রানা আটক

আপডেট টাইম : ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :