ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শার্শায় কৃষকের বাড়ি ভাংচুর ও বোমা হামলা ঘটনার মুল হোতা তোতা আটক

সাজেদুর রহমানঃ

যশোরের শার্শায় চাঁদা না পেয়ে কৃষকের বাড়ি ভাংচুর ও বোমা হামলার ঘটনার মুল হোতা শহিদুল ইসলাম তোতা (৩৮) কে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক তোতা শার্শার কন্দবপুর গ্রামের মোঃ রেজাউল ইসলাম সরদারের ছেলে ও আর্মড পুলিশের বহিষ্কৃত একজন সদস্য। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড, সাধারন মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, বাড়ি ভাংচুর, বোমা হামলা, ঘরে ও প্রতিষ্ঠানে আগুন দেয়াসহ মানুষের জমি দখল, ঘের দখল, লুটসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

সূত্রে জানাগেছে, গত ৫ আগষ্টের পর কাউকে তোয়াক্কা না করে কন্দবপুর গ্রামের শহিদুল ইসলাম তোতা ও তার বড় ভাই আসাদুলের নেতৃত্বে কন্দবপুর গ্রামের মোঃ শাহীন, মোঃ কবির, মোঃ আক্তারুল, স¤্রাট, আবুজার, আলম, মোহাম্মদ আলী,মোঃ মাহাবুবুরসহ আরও ১০/১৫জন একটি সন্ত্রাসী গ্রুপ তৈরী করে এসব অপকর্ম পরিচালনা করে আসছে।  এই গ্রুপের কাছে একাধিক দেশী ও বিদেশী অস্ত্র, রামদা, চায়না চাকু হকষ্ট্রিক থাকায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাইনা। কারন যারা প্রতিবাদ করে তাদেরকে ধরে পাশ্বপর্তি হাজরাতলা নামক শ্বশানে নিয়ে তার উপর অত্যাচার করা হয়।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের এমন ঘটনায় অতিষ্ঠ হয়ে গত ২৩ জুলাই এসব অপরাধীদের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ গত ২৪ জুলাই রাতে অভিযান চালিয়ে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুল ইসলাম তোতাকে আটক করে পুলিশ। তোতা আটক হওয়ার পর অন্য অপরাধীরা গা ঢাকা দিয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, আটক শহিদুল ইসলাম তোতাসহ তার ভাই আসাদুলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে কন্দবপুর এলাকায় ত্রাসের রাজত্ব তৈরী করে বিভিন্ন অপকর্ম করে আসছে। কোন অভিযোগ না থাকায় এবং পালিয়ে থাকার কারনে অপরাধীদের আটক করা যায়নি। অপরাধীদের বিরুদ্ধে বোমা হামলা ও চাঁদাবাজীর অভিযোগ পাওয়ায় পুলিশ অভিযান চালিয়ে শহিদুল ইসলাম তোতাকে আটক করেছে। অন্য অপরাধীদেরর আটক অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

শার্শায় কৃষকের বাড়ি ভাংচুর ও বোমা হামলা ঘটনার মুল হোতা তোতা আটক

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :