ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শারদীয় দুর্গাপূজা ঘিরে গোদাগাড়ীতে ভোটের আমেজ, সম্প্রীতির বার্তা নেতাদের

সেলিম সানোয়ার পলাশঃ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজ কে ঘিরে গোদাগাড়ীতে বইছে ভোটের আমেজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনা, আরাধনা ও আনন্দ-উৎসব শেষে আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে এই শারদীয় দুর্গাপূজ উদযাপন পুজামণ্ডপে রাজনৈতিক নেতা কর্মিদের ব্যপক আনাগুনায় ভিন্ন মাত্রা পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুজামণ্ডপে গিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিচ্ছেন।

মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা চালিয়ে গেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। এমকি পুজামণ্ডপ গুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা বার্তা সম্বলীত ব্যানর ও ফেসটুন ঝুলতে দেখা গেছে। এতে নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের আকর্ষণের প্রয়াসই ফুটে উঠেছে বলে পর্যবেক্ষকদের ধারণা।

গোদাগাড়ী উপজেলায় এবার ৪২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে কাজ করছে।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে বিভিন্ন সার্বজনীন পুজামণ্ডপ পরিদর্শন এবং পুজা উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দের ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। পুজামণ্ডপ পরিদর্শনকালে শরীফ উদ্দিন বলেন,“হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষই আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপি বিশ্বাস করে প্রতিটি মানুষ তার ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করার অধিকার রাখে।”

এছাড়াও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দু-এক জনকেউ পুজামণ্ডপ পরিদর্শন করতে দেখা গেছে।

অন্যদিকে, রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান এর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মিদের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করতে দেখা গেছে।

নির্বাচনি হওয়ায় পূজা মণ্ডপে নেতাদের এই বাড়তি উপস্থিতি স্থানীয় রাজনীতি ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাতে নতুন মাত্রা যোগ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজ নিজ দলের পক্ষে হিন্দু সম্প্রদায়ের ভোটারদেও সমর্থন ও ভোট আদায়ের জন্য পুজামণ্ডপ গুলোতে এবার বেশী সক্রিয় হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিরা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

error: Content is protected !!

শারদীয় দুর্গাপূজা ঘিরে গোদাগাড়ীতে ভোটের আমেজ, সম্প্রীতির বার্তা নেতাদের

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :