ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ফিরোজ আলমঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯:৩০ মিনিটে রাজশাহীর বনলতা বাণিজ্যিক এলাকায় সংস্থার প্রধান কার্যালয় (এনেক্স-০১) সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে নির্বাহী পরিচালকসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে একটি টিম রাজশাহী কলেজ প্রাঙ্গণে র‍্যালি করেন এবং কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনার ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভার শুরুতে সকলেই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মহান ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সবশেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক লার্নিং সেন্টারের লার্নিং ম্যানেজার হাদিউল ইসলাম এবং ফান্ড রেইজিং, এসেট ও কমিউনিকেশন বিভাগের সহকারী পরিচালক মাহবুব হোসেন। সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এমএফপি-এর সহকারী পরিচালক হাসিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আলীনুর হোসেন-সহ সংস্থার বিভিন্ন প্রকল্প, বিভাগ ও পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে শাপলা কালচারাল স্কুলের শিক্ষার্থী ও স্টাফগণ মহান একুশ ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। মহান ভাষা শহিদদের প্রতি শাপলা পরিবারের গভীর শ্রদ্ধা। বাংলা ভাষা বেঁচে থাকুক চির অম্লান হয়ে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :