ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শশুর বাড়ি থেকে মেয়ে নিখোঁজ দেড় মাস, ফিরে পেতে মায়ের আকুতি

গোলাম মোর্তবা সিকদার রিজুঃ

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মোছা: রেনু বেগম (৩৮)। সে ওই এলাকার মো: বাবলু শেখ (৪৫) এর স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। অভিযোগ উঠেছে স্বামী মো: বাবলু শেখ এক প্রবাসীর স্ত্রীর পরক্রিয়া প্রেমে আসক্ত হয়ে বিভিন্ন সময় নিখোঁজ স্ত্রী রেনু বেগম কে মারধর করতেন। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রেনু বেগম নিখোঁজ রয়েছে।

আগষ্ট মাসের মাঝামাঝি সময় রেনু বেগমের মা মোছা: মরিয়ম বেগম মেয়ের খোঁজে মেয়ের শশুর বাড়ি আসলে তাকেও ঘরে আটকে মারধর করে জামাই মো: বাবলু শেখ।পরে স্থানীয়রা এসে থাকে উদ্ধার করে বলে জানা যায়। এর পরে মোছা: মরিয়ম বেগম মেয়ের খোঁজ পেতে বালিয়াকান্দি থানায় লিখত অভিযোগ দায়ের করে। তবে ১৫ দিনের বেশি সময় পার হলেও নিখোঁজ মেয়ের কোন সন্ধান না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে মা।

এ বিষয়ে মোছা: মরিয়ম বেগম বলেন, আমার এক মাত্র মেয়ে রেনু।মেয়ের কষ্ট দেখে মা নিজের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করে দিয়েছি।তবে গত কয়েক বছর ধরে বাড়ির পাশের এক মহিলার সাথে জামাই পরক্রিয়া প্রেমে জড়িয়ে পরে। এর পর থেকে সে আমার মেয়েকে মাঝে মধ্যেই মারধর করতো। অনেক দিন ধরে মেয়ের কোন খোঁজ না পেয়ে গত মাসে মেয়ে জামাইয়ের বাড়ি যাই।তবে বাড়িতে মেয়ে ছিলো না। মেয়ে কোথায় জানতে চাইলে জামাই আমাকে ঘরে আটকে মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাকে বেড় করে।আমার ধারণা জামাই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি তবে পুলিশও কোন খবর দেয় না!

এ বিষয়ে মো: বাবলু শেখ এর মা মোছ: আখিরন বিবি বলেন, আমার ছেলের বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে।কয়েক মাস ধরে মানুষের মুখে শুনতে পাই প্রবাসী ফারুকের বউ হোসনেহেরার সাথে আমার থেকে অবৈধ সম্পর্ক রয়েছে। একদিন ছেলের বাড়ি গিয়ে দেখি আমার ছেলে হোসনেহেরার সাথে এক ঘরে শুয়ে আছে। আমি তাকে বকাবকি করে চলে আসি।গত মাসে জানতে পারি ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি ছেলের কাছে জানতে চাইলে সে বলে জানি না।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক এস আই মো: আকবর বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই বাড়িতে গিয়েছিলাম।তবে নিখোঁজ রেনু বেগমের স্বামী ও সন্তান বলে তার মাথায় সমস্যা রয়েছে। মাঝে মাঝেই সে বাড়ি থেকে চলে যায়। আবার কিছু দিন পর ফিরে আসে।স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সাথে পরক্রিয়া প্রেমের সম্পর্ক রয়েছে নিখোঁজের স্বামী বাবলু শেখ এর। এর ফলে বাবলু শেখ স্ত্রী রেনু বেগম কে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এমন প্রেমের জবাবে এই পুলিশ অফিসার বলেন স্থানীয়দের মুখে মুখে এমন গুঞ্জন রয়েছে।

তিনি আরও বলেন, আমি অভিযোগ পত্রে দেওয়া নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করছি তবে কেউ ফোন রিছিভ করে না।এই জন্য তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। নিখোঁজ মোছা: রেনু বেগম জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগাছ এলাকার ইমান আলী শেখ এর মেয়ে। দীর্ঘ ২৫ বছর আগে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মো: পাচু শেখ এর মেঝো ছেলের সাথে বিয়ে হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ৭ জন, পরবর্তী শুনানি ২৮ অক্টোবর

error: Content is protected !!

শশুর বাড়ি থেকে মেয়ে নিখোঁজ দেড় মাস, ফিরে পেতে মায়ের আকুতি

আপডেট টাইম : ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
গোলাম মোর্তবা সিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :