ফিরোজ আলম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর কেশরহাট বাজারে অটোরিকশা চালক, ভ্যানচালক, অটোচালক, সিএনজি চালক, ভ্রাম্যমাণ দোকানদার ও পথচারী শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে প্রভাষক রাইসুল ইসলাম রাসেলের উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এবং রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেলের সার্বিক সহযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের দীর্ঘায়ু কামনায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকেলে কেশরহাট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইফতার বিতরণকালে রাইসুল ইসলাম রাসেল বলেন, পবিত্র রমজানে পথচারী, রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ একটি পুণ্যময় কাজ। অসহায় ও কর্মব্যস্ত মানুষের মুখে হাসি ফোটাতে আমার রাজনৈতিক অভিভাবক রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পরামর্শক্রমে এ মহৎ ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সারাদিন পরিশ্রম করা বা রাস্তায় থাকা সুবিধাবঞ্চিত ও সাধারণ পথচারীদের মাঝে ইফতারের ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।
কর্মসূচির অংশ হিসেবে রাস্তা, অটোরিকশা ও সিএনজি স্টেশন, বাস টার্মিনালসহ বিভিন্ন ব্যস্ত এলাকায় প্রায় ছয় শতাধিক পথচারীর হাতে ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
ইফতার বিতরণ শুরুর আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী, কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক শাহিন আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর কুদ্দুসসহ পৌর ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা আরও বৃদ্ধি পাবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 





















