ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সংবাদ সম্মেলনে আ'লীগ নেতা

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে হবে

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে হবে। সংবাদ সম্মেলনে এমন দাবি করছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। আ’লীগ নেতা গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি, চলমান আন্দোলন-সংগ্রাম ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা সংবাদ সম্মেলন করে বর্তমান প্রশাসনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দীন আজম ব্রিফিং করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম নজরুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতি মাহবুব আলী খান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত-বিএনপির সন্ত্রাসীরা পুলিশের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে তা দিয়েই স্বাধীনতার পক্ষের শক্তি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করার চেষ্টা করবে। বর্তমান প্রশাসন তথা সেনাবাহিনীর ভাইদের কাছে এ অস্ত্র উদ্ধারের দাবী জানাচ্ছি। গত ৫ আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ, জাতির পিতার প্রতিকৃতি ভাংচুর, দেশব্যাপী আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট, অগ্নিসংযোগ করেছে। আমরা আবারো আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে যথাযোগ্য সম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী নির্বাচিত করব।

তিনি আরো বলেন, গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপিনাথপুরে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নেতা কর্মীদের নিরস্ত্র হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করার নির্দেশ দেয়া হয়েছে। আমরা সেনাবাহিনী কে প্রতিপক্ষ মনে করি না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করতে চাই, এটা আমাদের নাগরিক অধিকার।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে না থাকলেও আমরা প্রতি বছরের ন্যায় টুঙ্গীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিপুল জমায়েত করে জাতীয় শোক দিবস পালন করব। ওইদিন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরাসহ গোপালগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সংবাদ সম্মেলনে আ'লীগ নেতা

লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে হবে

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
মুন্সী সাদেকুর রহমান শাহিন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :