ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লিসবনে শোকাবহ আগস্ট পালন করেছে পর্তুগাল আওয়ামী লীগ

জাতীয় শোক দিবস ও ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহততের স্মরণ করেছে পর্তুগাল আওয়ামী লীগ।

পর্তুগালের রাজধানী লিসবনে ২৬ আগষ্ট শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও ২১শে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে শোকাবহ মাস আগস্ট পালন করে পর্তুগাল আওয়ামী লীগ।

শোকাবহ আগষ্ট মাস উদযাপন উপলক্ষে লিসবনের বাঙ্গালী অধ্যসিতো টেস্ট অব লিসবন রেষ্টুরেন্টে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির। এরপর ১৫ এবং ২১ আগষ্ট নিহত সকল শহীদের আত্নার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এই সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুব আলম, সহ-সভাপতি মহসিন হাবীব, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান মাসুদ, সংগঠনের ইমরান হোসেন ভূঁইয়া, জাকির হোসেন, রেজাউল বাসেত, বিল্লাল রেজা, ইসমাইল হোসেন জুয়েল, ইকবাল হোসেন, জামাল উদ্দিন, যুবলীগের তানভীর আলম জনি, খ.ই ফাহাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগন বলেন, ৭৫-এর ১৫ আগস্ট নৃশংস ঘটনার সাথে জড়িতদের যারা এখনও বিদেশে পালিয়ে আছেন, তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সেই সাথে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পুনরায় জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়ায় সবার প্রতি সহযোগিতার অনুরোধ জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লিসবনে শোকাবহ আগস্ট পালন করেছে পর্তুগাল আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
মোহাম্মাদ রনি আহমেদ, লিসবন (পর্তুগাল) প্রতিনিধি :