ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লিসবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

বাংলাদেশ দূতাবাস লিসবনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে ১০ জানুয়ারি বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে।
লিসবন দূতাবাসের আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের আলোচনা সভা অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পর্তুগাল প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীগণকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অতঃপর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

পরবর্তীতে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত রেজিনা আহমেদ তাঁর বক্তব্যে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তাঁর বক্তব্যে বলেন যে, আজকের দিনটি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচুঁ করে দাড়ানোর জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাওয়ার অঙ্গিকার করার দিন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণের দিন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিন।

পরবর্তীতে তিনি প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন এবং কন্স্যুলার সেবা সহ প্রবাসী বাংলাদেশীদের যে কোন কাজে সহযোগিতা করার আশ্বাস দেন এবং তাদেরকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য আহ্বান জানান। আলোচনা সভাশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এর উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির ঘুরে দাঁড়াতে এখন একটা বড় ধাক্কা দরকার

error: Content is protected !!

লিসবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

আপডেট টাইম : ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :