ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি, কেড়ে নিলো মুকসুদপুরের ২ যুবকের প্রাণ

বাদশাহ মিয়াঃ

অবৈধ পথে ইটালী যাত্রা, ভূমুদ্য সাগরে আবারও ঝরলো গোপালগঞ্জের মুকসুদপুরের ২ তাঁজা প্রাণ। এতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় একই গ্রামের আরও ৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ।

মঙ্গলবার ( ১৮ নভেম্বর) বিকালে সরেজমিনে এমন দৃশ্য চোখে পড়েছে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, পশ্চিম লওখন্ডা গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ ও একই গ্রামের আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ ভূমুদ্য সাগরে ট্রলার ডুবিতে নিহত হয়েছে।

যাদের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি তারা হলেন, পশ্চিম লওখন্ডা গ্রামের আওলাদ শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।

নিহত এনামুল শেখের পিতা আকোব আলী শেখ জানান, আমার ছেলে এনামুল শেখকে নিয়ে বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল খুমস উপকূল অঞ্চল থেকে একটি বোট যাত্রা শুরু করে। পরে কোষ্টগার্ড তাদের তাড়া করলে নৌকাটি ডুবে আমার ছেলে ঘটনাস্থলে নিহত হয় বলে তিনি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গত ১ মাস আগে ২১ লাখ টাকার বিনিময়ে মাদারিপুরের দালাল এনামুলের মাধ্যমে আমার ছেলেকে লিবিয়া পাঠাই। একমাস পরে তাকে গেম দিয়েছে। ২১ লাখ টাকার বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি আমার ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে দিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মঙ্গলবার রংপুর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবের আমেজ

error: Content is protected !!

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি, কেড়ে নিলো মুকসুদপুরের ২ যুবকের প্রাণ

আপডেট টাইম : ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :