দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের ৯ যুবক নিখোঁজ
অপি মুন্সীঃ গত এক সপ্তাহ আগে দুটি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হন মোট ৮০ জন। এদের মধ্যে মাত্র ৪ জনের খোঁজ পাওয়া গেছে, বাকি ৭৬ জন এখনো নিখোঁজ। নিখোঁজদের মধ্যে মাদারীপুর জেলার ৩৪ জন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। বাকিরা কোন জেলার, তা এখনও জানা যায়নি। তবে আরেকটি সূত্রে জানা গেছে, কিছু যাত্রী মাল্টা নামক দেশে উদ্ধার হয়েছেন। এ ঘটনায় কবিরাজপুর এলাকার ছয়জনকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর অভিযোগে স্থানীয় ডেন্টাল ডাক্তার রনি দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে গতকাল (মঙ্গলবার) মাদারীপুর কোর্টে হস্তান্তর করা হয়।
অপি মুন্সীঃ
গত এক সপ্তাহ আগে দুটি নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হন মোট ৮০ জন। এদের মধ্যে মাত্র ৪ জনের খোঁজ পাওয়া গেছে, বাকি ৭৬ জন এখনো নিখোঁজ। নিখোঁজদের মধ্যে মাদারীপুর জেলার ৩৪ জন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। বাকিরা কোন জেলার, তা এখনও জানা যায়নি।
তবে আরেকটি সূত্রে জানা গেছে, কিছু যাত্রী মাল্টা নামক দেশে উদ্ধার হয়েছেন।
এ ঘটনায় কবিরাজপুর এলাকার ছয়জনকে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর অভিযোগে স্থানীয় ডেন্টাল ডাক্তার রনি দত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে গতকাল (মঙ্গলবার) মাদারীপুর কোর্টে হস্তান্তর করা হয়।