ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

-প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

লিবিয়ায় ভয়াবহ ঝড় ও বন্যায় কয়েক হাজার মানুষের প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় দেশটির সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটির প্রধানমন্ত্রী আবদুল হামিদ মোহাম্মদ আল-দাবাইবাকে দেওয়া এক বার্তায় বুধবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।’

পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দারনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদার অঞ্চলে আঘাতহানা বিধ্বংসী ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের কারণে যে বিপুল সংখ্যক প্রাণহানি এবং সম্পদ ও জীবিকার ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমি নিহতদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

বার্তায় লিবিয়ার জনগণের পাশে বাংলাদেশের জনগণ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত লিবিয়ার জনগণের জন্য ছোট্ট সহায়তা পাঠানোর পদক্ষেপ নিয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :