ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লাহিড়ীপাড়া ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, ধানের শীষে ভোট চাইলেন নেতৃবৃন্দ

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়া সদর উপজেলা ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়। এ উপলক্ষে লাহিড়ীপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাহিড়ীপাড়া ও ভবানীগঞ্জ এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়।

প্রচারণায় নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র বগুড়া পৌরসভা এবং বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রধান সমন্বয়কারী মোঃ রেজাউল করিম বাদশা। এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্তান সরকার এবং বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাউসার হাবিব সাকিব।

লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাফতুন আহমেদ মন্ডল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জুলফিকার আবু নাসের আপেল মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল বাসেত, কামাল পাশা, আব্দুস সাত্তার, আবু জিন্নাহ সাকিদার, মোস্তাফিজুর রহমান মোস্তা, আলীউল রেজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক উকিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল মালেক ও আবু বক্কর সিদ্দিক।

এছাড়াও যথাক্রমে উপস্থিত ছিলেন লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ওমর ফারুক, শাহিন আলম, আতিকুর রহমান বাঁধন, হযরত আলী, শাহ আলম ও সোহান মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

লাহিড়ীপাড়া ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচারণা শুরু, ধানের শীষে ভোট চাইলেন নেতৃবৃন্দ

আপডেট টাইম : ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :