ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালবাগে অভিযানঃ ভাঙ্গা থানার দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নুরুল ইসলামঃ

ফরিদপুরের ভাঙ্গা থানার দস্যুতা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হায়দার মোল্লা (৪৩)কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল ঢাকা মহানগর পুলিশের লালবাগ থানাধীন রহমতুল্লাহ স্কুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় হায়দার মোল্লাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হায়দার মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হরুপদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ভাঙ্গা থানার জিআর মামলা নং-৭৭/১৯ (তারিখ: ৪ ফেব্রুয়ারি ২০১৯) মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত ছিলেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। হায়দার মোল্লার বিরুদ্ধে ঢাকার ধামরাই থানায় আরও দুটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পল্লীর শিশুদের জন্য আশীর্বাদ ডা. আব্দুর রহিমের শিফা মেডিকেল সেন্টার

error: Content is protected !!

লালবাগে অভিযানঃ ভাঙ্গা থানার দস্যুতা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :