ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুর উপজেলা ভূমি অফিসে চুরি

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে উপজেলা ভূমি অফিসে কম্পিউটারের যন্ত্রাংশ চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাজ হোসেন সৌরভ বলেন, “দুপুরে জুমার নামাজের পূর্ব মুহূর্তে চোরচক্রের সদস্যরা দুটি কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ চুরি করেছে। সন্ধ্যায় বিষয়টি নজরে এলে রাতেই আমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরার ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি উপজেলায় চুরির ঘটনা বাড়ছে। এ বিষয়ে এলাকাবাসীকে সচেতন হতে পরামর্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গ্রাম পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।”
এদিকে এ বিষয়ে সচেতনতা বাড়াতে মসজিদের ইমামদের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) এস. এম. রিয়াজুল হাসান বলেন, “চুরি রোধে নৈশকালীন পাহারা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি চোরচক্রের সদস্যদের ধরতে ও চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, একই দিন (৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের ছয়টি বাড়িতে চুরির চেষ্টা করে চোরচক্রের সদস্যরা। তবে অধিকাংশ বাড়ির লোকজন জেগে ওঠায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রক্ষা হয়নি একই গ্রামের মৃত বারিক সরকারের ছেলে ঝন্টু সরকারের; সেদিন রাতে তার বাড়ি থেকে চার্জার ভ্যান চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এলাকাবাসী জানান, গত ছয় মাসে শুধু এই গ্রাম থেকেই সাতটি ভ্যান চুরি হয়েছে।

এর আগে ৩ ডিসেম্বর লালপুর–বাঘা আঞ্চলিক মহাসড়কের মঞ্জিলপুকুর এলাকায় সবজি বিক্রেতা আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করে কষ্টার্জিত টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ১০ নভেম্বর লালপুর হলমার্কেট এলাকায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের শিকার হন এক নারী।

১১ নভেম্বর লালপুর থানার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি হয় থানায় কর্মরত বাবুর্চি মো. আমিরুল ইসলাম পারভেজের।

এছাড়া গত সাত মাসে উপজেলায় ব্যক্তি মালিকানাধীন ৩৪টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

লালপুর উপজেলা ভূমি অফিসে চুরি

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :