ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাশিদুল ইসলাম রাশেদঃ

মাদকবিরোধী অভিযানে নাটোরের লালপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ মার্চ) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার শিবনগর গ্রামের মৃত আজের মোল্লার ছেলে মোঃ বুদু মোল্লা (৪৮) ও রাজশাহীর বাঘা উপজেলার চকনাজিরপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে মোঃ শাহীনুর আলম (৩১)।

লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ আল মাসুম এর নেতৃত্বে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার তিলোকপুর গ্রামের ফাঁকা রাস্তায় সন্দেহভাজন শাহিনুর আলম ও বুদু মোল্লার সঙ্গে থাকা একটি প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ দশটি ফেনসিডিল বোতল পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে লালপুরের বিভিন্ন জায়গায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মোমিনুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :