ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ১৫ স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

রাশিদুল ইসলাম রাশেদঃ

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোসহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাটোরের লালপুর উপজেলায় নেমে এসেছে গভীর শোক। এই শোকাবহ পরিস্থিতিতে লালপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ১০টি ইউনিয়নের অন্তত ১৫টি স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা প্রাঙ্গণ ও খোলা মাঠে এসব গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জানা গেছে, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, পাইকপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, ভেল্লাবারিয়া শাহ বাগু দেওয়ান দাখিল মাদরাসা মাঠ, গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ, কলসনগর দাখিল মাদরাসা মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপির নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। তার এই অবদান জাতি কখনো ভুলবেনা।

শোকাবহ এই আয়োজনে রাজনৈতিক মতভেদ ভুলে সাধারণ মানুষ, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে প্রয়াত নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার রাজনৈতিক জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

লালপুরে ১৫ স্থানে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

আপডেট টাইম : ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :