ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে মাদক ও সাইবার অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতার ছেলেসহ তিন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের ছেলে নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের বাচ্চু মণ্ডলের ছেলে আ. আল বায়েজিদ (২০) এবং মো. সোলেমানের ছেলে মো. নাজমুল আলী (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশ ওই এলাকায় মাদক ও হ্যাকিংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাচ্চু মণ্ডলের বাড়ির সামনের এক আমবাগানে মাদক সেবন ও হ্যাকিং কার্যক্রম পরিচালনার সময় চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশ ও নগদের গোপন পিন নম্বর জালিয়াতি, ব্যাংক রিসিট প্রতারণা, হোয়াটসঅ্যাপ ও ইমু আইডি হ্যাক এবং মেয়েদের কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ২৩টি মোবাইল সিম কার্ড, ১৯টি ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে হ্যাকিংয়ের বিভিন্ন সরঞ্জাম ও মাদক উদ্ধার করা হয়েছে। সাইবার সুরক্ষা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরে হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :