ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে স্বামীর সন্ধানে এসে গণধর্ষণের শিকার এক নারী

নাটোরের লালপুরে স্বামীর সন্ধান করতে  এসে ২৭ বছরের এক নারী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী কুষ্টিয়া সদর উপজেলার মেয়ে। ভুক্তভোগী ঐ নারী জানান, তিনি সৌদি আরব থাকাকালীন সময়ে লালপুর উপজেলার শান্ত নামে এক যুবককে বিয়ে করেন।  মঙ্গলবার বেলা ১১টার দিকে স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন তিনি।
পরে লালপুরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধানে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহনী চত্বরে নিয়ে গিয়ে শরবত ও ফুসকা খাওয়ায়। কিছুক্ষণ পর ওই নারীকে অজ্ঞাত ওই যুবক ও ৩ বন্ধুসহ একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি যোগে  ভাটপাড়া রাস্তায় নিয়ে যায়। পরে সেখানে একটি আমবাগানে নিয়ে ওই নারীকে জোরপূর্বক চার বন্ধু মিলে ধর্ষণ করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের ব্যাপারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক্তারি পরীক্ষা শেষে ভুক্তভোগী নারীকে  বৃহস্পতিবার নাটোর আদালতে পাঠানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

লালপুরে স্বামীর সন্ধানে এসে গণধর্ষণের শিকার এক নারী

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ,  লালপুর (নাটোর) প্রতিনিধি :