ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে স্বামীর অবৈধ প্রেমের জেরে গৃহবধূর আত্মহত্যা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে স্বামীর অবৈধ প্রেমের জেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। আত্মহত্যায় নিহত গৃহবধূ মোছাঃ মেরিনা বেগম (৫২) উপজেলার রামানন্দপুর গ্রামের মোঃ গোলাম রসুল বুদুর (৫৫) স্ত্রী। শনিবার (১৭ মে) এ ঘটনায় নিহতের ছেলে মোঃ বুলবুল আহমেদ সোহাগ (৩৫) বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

.

এজাহার সূত্রে জানা যায়, বিবাহের পর থেকে বিভিন্ন কারণে নিহতের সাথে তার স্বামী বুদুর পারিবারিক কলহ চলে আসছিল। তবে গত এক বছর থেকে নিহতের স্বামীর অন্যত্র অবৈধ প্রেমের সম্পর্ক জানাজানি হলে নতুন করে পারিবারিক কলহ বৃদ্ধি পায়।
এ বিষয়ে তাদের ছেলে মোঃ বুলবুল আহমেদ সোহাগ বলেন, অবৈধ সম্পর্কের বিষয়টি নিয়ে গতরাতে বাবার সাথে মায়ের কথা কাটাকাটি হলে আমি গিয়ে মাকে আমার পাশের ঘরে রেখে আসি। ঘুম থেকে উঠে সকাল ৭ টার দিকে বাড়ির পাশে বাতাবি লেবুর গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাই। এ সময় তার শাড়ির আঁচলে একটি চিরকুট লিখা পাই।

.

চিরকুটে লিখা ছিল, ‘আমার মৃতুর (মৃত্যুর) জন্য দাই (দায়ী) একমাত্যর (একমাত্র) আসামি বুদু ও ভাশার (ভাষার) পরিবার, আর কেই (কেউ) নয়।’

.

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক মোঃ শিমুল জানান, শনিবার সকালে নিহত মেরিনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এনে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে স্বামীর অবৈধ প্রেমের জেরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট টাইম : ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :