ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে স্কুল চলাকালীন সময়ে টিফিনের বিরতিতে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়েছেন এক গাঁজা ব্যবসায়ী। বুধবার (১৪ মে) উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল চকপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে আল-আমিন হোসেন (২৫) দীর্ঘদিন ধরে স্কুলের শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রি করে আসছিলেন। আজও (বুধবার) তিনি কোনো এক শিক্ষার্থীর নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে স্কুলে আসেন।

বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার বলেন, “আল-আমিন নামে এক যুবক শিক্ষার্থীদের নিকট গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসেছে—এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে গাঁজা এবং গাঁজা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, একজন শিক্ষার্থীর ডাকে সে গাঁজা বিক্রি করতে এসেছিল।” পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রধান শিক্ষক আরও জানান, আল-আমিন পূর্বেও স্কুলে এসে মাদক বিক্রি করেছে এবং যাওয়া-আসার পথে ছাত্রীদের অশ্লীল ভাষায় উত্যক্ত করত বলে বুধবার শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তিনি স্কুলের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

এ বিষয়ে লালপুর থানার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সুমন চন্দ্র দাস বলেন, “আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে নাটোর জেলহাজতে পাঠানো হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :