ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে সেই ভ্যান চালকের বাড়িতে ছুটে এলেন ইউএনও

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বসতবাড়ি পুড়ে যাওয়া ভ্যানচালকের বাড়িতে আর্থিক সহায়তা ও খোঁজখবর নিতে ছুটে এলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। বুধবার (১৯ মার্চ) জরুরী ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে ছোরাপ মণ্ডলের ছেলে ভুক্তভোগী ভ্যানচালক মাজেদুল ইসলাম (৪৮)-এর বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবারের হাতে নগদ পাঁচ হাজার টাকা, তেল, চাউল, শুকনো খাবার ও কম্বল তুলে দেন ইউএনও। এ সময় তিনি তার বসতবাড়ি নির্মাণের জন্য টিন ও সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা রাতে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভ্যান চালকের তিনটি বসতঘর, জমির দলিল ও আসবাবপত্র, নগদ টাকা, মুরগি, ছাগল ও উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানগাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়া উপজেলার মোহরকয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হাঁস খামারিকেও সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। সংবাদ প্রকাশ করায় এসময় ভুক্তভোগীরা সময়ের প্রত্যাশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে ইউএনও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা, শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া আবেদনের প্রেক্ষিতে ঘর নির্মাণে সাহায্য করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

লালপুরে সেই ভ্যান চালকের বাড়িতে ছুটে এলেন ইউএনও

আপডেট টাইম : ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :