ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে ধানের জমিতে পানি দেয়ার সময় সাপের কামড়ে প্রাণ গেল এক কৃষকের। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের অর্জুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক সাজেদুল ইসলাম (৪০) অর্জুনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

.

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে সাজেদুল ইসলাম ধানের জমিতে সেচ দেওয়ার সময় তাকে সাপে কাটে। পরে তার আত্মীয়-স্বজন বাড়িতে নিয়ে ওঝা ডেকে ঝাড়ফুঁক দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। তার অবস্থার অবনতি হলে বিকাল ৫টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে সময়ের প্রত্যাশাকে জানিয়েছেন এবি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আসলাম উদ্দিন।

.

এ সময় প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আর এম ও) ডা. মোঃ সুরুজ্জামান শামীম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :