ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে সহকর্মীর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের অভিযোগে সিডিএ আটক

-পুলিশের হাতে আটক সিডিএ মোঃ শাফিউদৌলা।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে সহকর্মীর অন্তরঙ্গ মূহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) সিডিএ (ইক্ষু উন্নয়ন সহকারী) মোঃ শাফিউদৌলা (৩৮) কে আটক করেছে লালপুর থানা পুলিশ। শনিবার (১০ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।

.

লালপুর থানা ও এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি (ইক্ষু ক্রয় কেন্দ্র ব্যবস্থাপক) পদে কর্মরত এক নারী ২০২২ সালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মোঃ আবু বকর সিদ্দিকের ছেলে সহকর্মী (সিডিএ) মোঃ শাফিউদৌলার সাথে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সে সময় শাফিউদৌলা ওই নারীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে রাখেন। শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়না মনি নামক একটি ফেসবুক আইডি থেকে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই পুলিশ সিডিএ শাফিউদৌলাকে আটক করে।

.

এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী (৪০) বলেন, ২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক থাকাকালীন সময়ে কৌশলে তার ঘনিষ্ঠকালীন মুহূর্তের ভিডিও ধারণ করে শাফিউদৌলা। সে সময় সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সে চাঁদা দাবি করলে বিষয়টি নিয়ে সালিশ মীমাংসা করা হয়। সম্প্রতি আবার তার মুঠোফোনে একাধিক নাম্বার থেকে চাঁদা দাবি করে শাফিউদৌলা।
এ বিষয়ে শাফিউদ্দৌলার স্ত্রী বলেন, ২০২৩ সালে সালিশ বর্গের কাছে সকল ডকুমেন্টস অর্পণ করে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। এতদিন পরে হঠাৎ করে কারা আবার ভিডিও ছড়িয়েছে আমরা কেউ জানিনা। আমার স্বামী এর সাথে জড়িত নয়।

.

শালিস মিমাংসার বিষয়টি নিশ্চিত করেছেন মিলের তৎকালীন সিবিএ সভাপতি মোঃ কাওসার হোসেন। তিনি বলেন, সে সময় উভয়কে ধারণকৃত ভিডিওগুলো ডিলিট করার কথা বলা হয়েছিল।

.

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। আইটি বিশেষজ্ঞদের সহায়তায় বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে সহকর্মীর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের অভিযোগে সিডিএ আটক

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :