ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু, আহত ১৪

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা এক বৃদ্ধের মৃত্যু ও ১৪ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলার উধনপাড়া গ্রামে সকাল ৬টায় ও পালিদেহা গ্রামে সকাল পৌনে ৭ টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মুনতাজ আলী (৭৮) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের উধনপাড়া গ্রামের মৃত সুলতান মন্ডলের বড় ছেলে ও আহতরা পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিক।

–

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে উপজেলার ঈশ্বরদী – বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন মুনতাজ আলী। এ সময় লালপুর থেকে বাঘাগামী দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫৮০০৪) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান স্থানীয়রা। সেখানে সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই মো: মকবুল হোসেন।

–

এদিকে উপজেলার লালপুর থেকে ঈশ্বরদীর রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) অঞ্চলে যাওয়ার পথে কর্মরত শ্রমিকদের পরিবহনকারী ইঞ্জিন চালিত দুটি ভ্যানের সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পালিদেহা গ্রামে ইপিজেডের এক শ্রমিককে গাড়িতে উঠানোর সময় পেছন থেকে আসা দ্রুতগতির আরেকটি ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে উভয় ভ্যানের ১৪ জন শ্রমিক আহত হন।

–

আহতদের মধ্যে উপজেলার নবীনগর গ্রামের আরশেদ মোল্লার স্ত্রী মোছা: আফসানা খাতুন (২২), উত্তর লালপুর গ্রামের জিন্নাত আলীর স্ত্রী মোছা: মিতা খাতুন (২৩) ও তিলকপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো: লিমনের (২৪) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাময়িক চিকিৎসা শেষে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উভয় ঘটনায় আহতদের চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

–

উভয় ঘটনার বিষয়ে লালপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে। ইঞ্জিন চালিত দুটি ভ্যান ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু, আহত ১৪

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :