ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে শিম ক্ষেত থেকে লাশ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে শিম ক্ষেত থেকে এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া পূর্বপাড়া মানিকের শিম ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কৃষকের নাম করিম প্রামানিক (৫৬)। সে ওই একই এলাকার মৃত চয়েন প্রামানিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে করিম বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন গভীর রাত পর্যন্ত তার খোঁজ করতে থাকেন। পরে সোমবার সকালে স্থানীয়রা টিটিয়া পূর্বপাড়া মানিকের শিম ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবার ও লালপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত করিম প্রামানিকের ছেলে রবিউল জানান, তার পিতা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও কয়েকবার তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। কিন্তু গতকাল রাতে বাড়িতে না ফেরায় তাকে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে আজ সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে একটি শিম ক্ষেতে মৃত অবস্থায় পড়ে আছেন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোমিনুজ্জামান জানান, এ বিষয়ে লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে শিম ক্ষেত থেকে লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :