ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে শহীদ জিয়ার জন্মদিন পালিত

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার (১৯ শে জানুয়ারি) বিকালে লালপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুর নেতৃত্বে ৮ নং মোহরকয়া ওয়ার্ড বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মোহরকয়া বাজারে পৃথক দুটি শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ছিলেন একজন সৎ, আদর্শবান ও সত্যিকারের দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক।তার প্রতি ভালোবাসার জন্যই মানুষ বিএনপিকে ভালোবাসে।

এ সময় তিনি নেতাকর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার আদর্শ মেনে চলার আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোলাম, থানা যুবদলের আহবায়ক আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মাইনুল হক বিপ্লব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান, বিএনপি নেতা ইউপি সদস্য মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীর উপর আলোচনা শেষে উভয় অনুষ্ঠানে কেক কাটা, তার আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে শহীদ জিয়ার জন্মদিন পালিত

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :