ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক আটক

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে র‍্যাবের অভিযানে ৭১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মো. সোহেল রানা (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার খানপুর গ্রামের মো. লাভলু মন্ডলের ছেলে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে তাকে সহ ওয়ারেন্ট ভুক্ত আরও ৫ আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি দল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সোহেল রানাকে তল্লাশি করে তার কাছ থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাবের পক্ষ থেকে আটক যুবককে পরবর্তীতে লালপুর থানায় সোপর্দ করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “আটক সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া একই দিনে লালপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলেন—ফুলবাড়ি গ্রামের মোনায়েম হোসেনের ছেলে মো. হোসাইন আলী, মোহরকয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী ফিরোজা খাতুন, বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আকাশ আলী, ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে রিপন আলী ও মৃত শফিক উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, ২০২৯ সাল থেকে অফিস শুরু

error: Content is protected !!

লালপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক আটক

আপডেট টাইম : ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :