আপডেট টাইম :
০৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
১৯৭
বার পঠিত
লালপুরে রেল লাইনে ফাটল, ধীর গতিতে চলেছে ট্রেন
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি লালপুর রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ফলে ওই লাইন দিয়ে ধীর গতিতে চলছে ট্রেন। রবিবার (৮ডিসেম্বর) দুপুরে আজিম নগর রেলওয়ে স্টেশনের অদূরে নর্থ বেঙ্গল সুগার মিলের পিছনে বিহারি পাড়া এলাকায় আপ লাইনে এই ফাটল দেখা দেয়। জানা যায় রবিবার দুপুরে নিরাপত্তা কর্মীরা রেললাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙ্গা দেখতে পান। পরে তারা স্টেশন মাস্টারের মাধ্যমে পিডব্লিউ ডি কে জানালে ঘটনা স্থলে এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। আজিম নগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ কামরুল হাসান জানান, রেল লাইনে ফাটলের বিষয়টি নিরাপত্তা কর্মীরা আমাকে জানালে আমি পিডব্লিউডিকে জানিয়েছি। ইতিমধ্যে তারা লাইন মেরামতের কাজ করছেন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুর রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ফলে ওই লাইন দিয়ে ধীর গতিতে চলছে ট্রেন।
রবিবার (৮ডিসেম্বর) দুপুরে আজিম নগর রেলওয়ে স্টেশনের অদূরে নর্থ বেঙ্গল সুগার মিলের পিছনে বিহারি পাড়া এলাকায় আপ লাইনে এই ফাটল দেখা দেয়।
জানা যায় রবিবার দুপুরে নিরাপত্তা কর্মীরা রেললাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙ্গা দেখতে পান। পরে তারা স্টেশন মাস্টারের মাধ্যমে পিডব্লিউ ডি কে জানালে ঘটনা স্থলে এসে লাইন মেরামতের কাজ শুরু করেন।
আজিম নগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ কামরুল হাসান জানান, রেল লাইনে ফাটলের বিষয়টি নিরাপত্তা কর্মীরা আমাকে জানালে আমি পিডব্লিউডিকে জানিয়েছি। ইতিমধ্যে তারা লাইন মেরামতের কাজ করছেন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।