ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে রেলগেট কিপারকে মারধর করলো মাতালরা

-ছবিঃ প্রতিকী।

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে গোপালপুর রেলগেট কিপার মোঃ শাফায়েত হোসেন চৌধুরীকে (৩৭) মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে দুই মাতালের বিরুদ্ধে। শনিবার (১০ মে) দিবাগত রাত পৌনে দশটার দিকে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন গোপালপুর রেলগেটে এ ঘটনা ঘটে বলে সময়ের প্রত্যাশাকে জানিয়েছেন আজিমনগর রেল স্টেশন মাস্টার মোঃ কামরুল হাসান লিখন।

.

জানা যায়, শনিবার রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় রেলগেট সংলগ্ন ডক্টর ফার্মেসিতে খাবার স্যালাইন নিতে আসেন রেলগেটের অদূরে মধুবাড়ি গ্রামের রঞ্জিত ঘোষ এর ছেলে বিপুল ড্রাইভার (৫৪) ও গুচ্ছগ্রামের মৃত জলিলের ছেলে আজবার (৪৫)। এ সময় বিপুল ড্রাইভার এসএমসি খাবার স্যালাইনকে এস এস সি স্যালাইন পড়ায় হেসে ফেলেন গেট কিপার শাফায়েত হোসেন চৌধুরী। এতে বিপুলের সাথে থাকা আজবার ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও মারধর করে শাফায়েতকে। বিষয়টি নিশ্চিত করেছেন ডক্টর ফার্মেসির স্বত্বাধিকারী মিনহাজ ইসলাম।

.

এ বিষয়ে ভুক্তভোগী শাফায়েত বলেন, ওষুধের দোকানে মাতাল অবস্থায় আজবার আমাকে গালিগালাজ শুরু করলে আমি গেট কিপারের নির্ধারিত কক্ষে চলে আসি। সেখানে জোরপূর্বক প্রবেশ করে সে আমাকে লাঠি দিয়ে মারধর করে। এ সময় আমাকে সে প্রাণনাশের হুমকি দেয়। রবিবার সকাল ১১ টা পর্যন্ত আমার ডিউটি থাকায় আমি চিকিৎসা নিতে পারিনি। বিষয়টি ঈশ্বরদী জিআরপি থানাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। শীঘ্রই এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।

.

এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

.

এ ব্যাপারে আব্দুলপুর রেলস্টেশন জংশন মাস্টার মোঃ মোস্তাফিজুর রহমান নয়ন সময়ের প্রত্যাশাকে বলেন, গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় মাদকাসক্তদের উপদ্রবে রেলওয়ে কর্মচারীদের দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। গত রাতের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। আমরা দ্রুত এর সমাধান চাই।

.

এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার ওসি জিয়াউর রহমান সময়ের প্রত্যাশাকে বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

স্থানীয়রা মাতালদের এমন উপদ্রবে ক্ষোভ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, সরকার স্টেশনের কাছেই একটি মদের ভাটি অনুমোদন দিয়ে রেখেছে। এই ভাটিতে মদ খেয়ে মাতালরা বিভিন্ন ধরনের অপকর্ম, চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ে। এতে এ অঞ্চলের সামাজিক পরিবেশে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত মদের ভাটি ও মাদক কারখানাগুলো বন্ধের দাবি জানান।

.

এ ব্যাপারে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান প্রশিক্ষণে থাকায় তিনি ইউএনও-র দায়িত্বে রয়েছেন। তিনি বলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে রেলগেট কিপারকে মারধর করলো মাতালরা

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :