ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে যুবদল নেতার স্মরণসভায় মানুষের ঢল

নাটোরের লালপুরে ঢাকা আদাবর থানা যুবদলের প্রয়াত নেতা শহীদ আব্দুর রশিদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ স্মরণসভার আয়োজন করে।

স্মরণসভায় করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ৩ নম্বর চংধুপইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান জুলহাসের সভাপতিত্বে এবং মো: আইয়ুব আলী ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জালাল মাতবর ও ছাত্রনেতা মো: ফিরোজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো: মোশাররফ হোসেন।

এছাড়াও স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হাফিজুর রহমান, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.এইচ.এম গোলাম মোস্তফা নান্নু, সিদ্দিক আলী মিষ্টু, আশরাফুল ইসলাম লুলু, শামসুন্নাহার পারুল, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

উল্লেখ্য, প্রয়াত আব্দুর রশিদ ঢাকা মহানগর উত্তর, আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ২০২৩ সালের ২৯ অক্টোবর ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ হরতালের সমর্থনে মোহাম্মদপুর এলাকায় মিছিলে যোগ দিয়েছিলেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে পিটিয়ে একটি ভবনের ছাদ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে। শহীদ আব্দুর রশিদ নাটোর জেলার লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ গ্রামের খলিল সরদারের ছেলে।

স্মরণসভায় বক্তারা বলেন, ঢাকা আদাবর থানার যুবদল নেতা ও লালপুরের কৃতি সন্তান আব্দুর রশিদের হত্যার পেছনে লালপুর উপজেলা আওয়ামী লীগের মদদ ছিল। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, ৪ আগস্ট যারা লালপুরে ছাত্র-জনতাকে হত্যা ও মারপিট করার জন্য লালপুর ত্রিমোহনি চত্বরে অস্ত্র নিয়ে বসেছিল, তাদের দ্রুত গ্রেফতার করা হোক।

নেতারা আরও বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বিএনপিকে আরও শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং দেশের উন্নত ভবিষ্যতের জন্য সকলকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস: সাধুসঙ্গ ও দর্শনে মুখর আখড়াবাড়ি

error: Content is protected !!

লালপুরে যুবদল নেতার স্মরণসভায় মানুষের ঢল

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :