ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

দিনটি উপলক্ষে (২৫ ডিসেম্বর) বুধবার উপজেলার চারটি গির্জায় বর্ণিল আলোকসজ্জা ও গির্জার প্রবেশপথ গুলোতে আলপনা আঁকা হয়। আলপনা আঁকা হয় ধর্মপল্লীর বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙ্গিনায়। খ্রিস্টান পল্লীর প্রতিটি বাড়িতে ছোট বড় আকারের স্টার তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়। যীশুখ্রিস্টের জন্মস্থান এর প্রতিকৃতি হিসেবে সাজানো হয় গোশালা।

সকালে উপজেলার ২টি ক্যাথলিক চার্চ আরবাব ইউনিয়নের নওদাপাড়া খ্রিস্টান পল্লীতে সেন্ট পিটার্স গির্জায় ফাদার ফ্রান্সিস ডরেন ও এবি ইউনিয়নের ডহরশৈলায় জপমালার রানী মারিয়া গির্জায় ফাদার দীপক পুড়াইয়া এবং ২টি ব্যাপটিস্ট চার্চ জোতরামনাথপুর খ্রিস্টান পল্লীতে জোতরামনাথ জীহোবা নেহে চার্চে ফাদার ধীরেন পাহাড়িয়া এবং ঈশ্বরদী ইউনিয়নের ঈশ্বরদী ব্যাপিস্ট চার্চে পুরোহিত বিধান রায়ের নেতৃত্বে খ্রিষ্টযাগ, প্রার্থনা সংগীত ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিন উৎসব উদযাপন শুরু হয়। এরপর চার্জগুলোতে প্রীতিভোজ, কীর্তন প্রতিযোগিতা ও যীশু খ্রীষ্টের জীবন কাহিনীর উপর বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে ধর্ম গুরুরা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান এবং দেশে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। এছাড়া তারা এ বছর উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন বলে জানান।

এদিকে ,সুন্দর ও সুষ্ঠুভাবে বড়দিন উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। যেকোনো ধরনের সমস্যা দেখা দিলে গির্জা সংশ্লিষ্ট সকলকে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। ( নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ নাম্বার – ০১৭১৬ ৪০ ২০০৬)
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, “বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন উদযাপন

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :