ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার ২

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোপালপুর পৌরসভার মহেশখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিন্টু প্রামানিক (৩৩) ও বৈদ্যনাথপুর গ্রামের শামীম প্রামানিকের ছেলে শিশির আহাম্মেদ (২৩)।

থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার লালপুর -বনপাড়া সড়কের ডেবরপাড়া পশু হাসপাতাল সংলগ্ন স্থানে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় লালপুর হতে গোপালপুরগামী একটি রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশিকালে ১৯ বোতল আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ রিন্টু প্রামানিক ও শিশির আহাম্মেদকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, রবিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আটককৃতদের নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এসআই মুনসুপ বাদী হয়ে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার ২

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :