ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কৃষ্ণরামপুর ও নারায়ণপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কৃষ্ণরামপুর গ্রাম থেকে মো. আসাদুজ্জামানের ছেলে মো. নয়ন আলী (২৭), মৃত চ্যাটাং মালের ছেলে মো. চঞ্চল মাল (৪২) এবং নারায়ণপুর গ্রামের মৃত সোলেমান আহমেদের ছেলে মো. শুভ আহমেদ (২২) ও মো. আ. রহমানের ছেলে মো. কিরণ (২৮)-কে আটক করা হয়। তাদের নিকট থেকে মাদক সেবনের উপকরণ ও গাঁজা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন জানান, সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণ ও মাতলামি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া শুভ আহমেদকে ৭ দিন, নয়ন আলীকে ১৫ দিন এবং চঞ্চল মাল ও কিরণ আলীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

error: Content is protected !!

লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :