ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে মন্দিরে পূজায় উচ্চ শব্দে গান বাজনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, আটক ১

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে শিব মন্দিরে পূজা উদযাপনের সময় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেনাবাহিনী আলিউল ইসলাম (২১) নামে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। এছাড়া সংঘর্ষে ২ জন আহত হন। আহতরা হলেন উপজেলার ধুপইল হালদারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহেল রানা ও ভুট্টো আলীর ছেলে আজিম।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল হালদারপাড়া শিব মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে রাতে পূজা উদযাপনের সময় উচ্চ শব্দে গান বাজানোতে আপত্তি জানান মন্দির সংলগ্ন বাসিন্দা আবুল হোসেনের ছেলে মোঃ পিন্টু আলী (৩৬)। এ সময় একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ সোহেল রানার (৪৫) সাথে বিষয়টি নিয়ে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহেল রানা ও আলিম আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহত সোহেল রানা ও পুলিশ হেফাজতে থাকা আলিউলের চিকিৎসা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করে ধুপইল হালদারপাড়া শিব মন্দিরের সভাপতি সাধন কুমার বলেন, “পূজা উদযাপনের সময় পিন্টু সহ কয়েকজন বাধা সৃষ্টি করলে স্থানীয় সোহেল রানা প্রতিবাদ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।”

এ বিষয়ে পিন্টুর মুঠোফোন নাম্বার বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মমিনুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে মন্দিরে পূজায় উচ্চ শব্দে গান বাজনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, আটক ১

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :