ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির উপকরণ ও সরঞ্জাম ধ্বংস করেছে  ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার হাশেমপুর গ্রামে শ্রী নারায়ণ কুমার (৬০) ও শ্রী পিযুস কুমারের (৪২) ভেজাল গুড় তৈরির কারখানায় যৌথবাহিনীর  ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
তথ্যসূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ভেজাল গুড় তৈরির বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করেন।  অভিযান চলাকালে মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ও গোখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া ক্ষতিকর কেমিক্যালের মিশ্রণে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ, বিক্রি ও বাজারজাতকরণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নারায়ণ ও পিযুস কুমারকে ৩০০০০/০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএনও মো: মেহেদী হাসান বলেন,  নিরাপদ খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলায় ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রায়গঞ্জে মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠান

error: Content is protected !!

লালপুরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

আপডেট টাইম : ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :