ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৫) দুপুরে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম হোসেনের ভ্রাম্যমান আদালত উপজেলার নাগদাহ গ্রামে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে আখ মাড়াই ও রাসায়নিক মিশ্রিত আখের ভেজাল গুড় তৈরির অপরাধে জামাল হোসেন নামের এক কারখানা মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত জামাল হোসেন একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপ-পরিচালক ইব্রাহিম হোসেন বলেন, ‘নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড (নবেসুমি) ও নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় নর্থ বেঙ্গল সুগার মিলের উপ-মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন, নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান, বাংলাদেশ পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

লালপুরে ভেজাল গুড়ের কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

আপডেট টাইম : ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :