আপডেট টাইম :
০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
২১১
বার পঠিত
লালপুরে ভেজালবিরোধী অভিযানে জরিমানা ও মরিচের গুড়া ধ্বংস
নাটোরের লালপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। মঙ্গলবার (১২ নভেম্বর) লালপুরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মান যাচাই ছাড়া ও লেবেলবিহীন ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন এবং বিক্রয়ের অপরাধে "জিহাদ দইঘর" ও "লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার" প্রতিষ্ঠান দুটিকে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে মরিচের গুড়া ও সরিষার তেল উৎপাদনের দায়ে "মিজান ট্রেডার্স" প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা সহ প্রায় ১৬০ কেজি মরিচের গুড়া জব্দ করে ধ্বংস করা হয়। আরও পড়ুনঃ ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত নজরুল শ্যামা সঙ্গীত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার এবং বিএসটিআই রাজশাহীর ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
নাটোরের লালপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। মঙ্গলবার (১২ নভেম্বর) লালপুরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মান যাচাই ছাড়া ও লেবেলবিহীন ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) উৎপাদন এবং বিক্রয়ের অপরাধে “জিহাদ দইঘর” ও “লোকনাথ হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার” প্রতিষ্ঠান দুটিকে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে মরিচের গুড়া ও সরিষার তেল উৎপাদনের দায়ে “মিজান ট্রেডার্স” প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা সহ প্রায় ১৬০ কেজি মরিচের গুড়া জব্দ করে ধ্বংস করা হয়।