ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ভুট্টা ক্ষেত থেকে কবিরাজের লাশ উদ্ধার

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে নিখোঁজের ১১ দিন পর মাজেদুর ইসলাম (৫৫) নামে এক কবিরাজ ও গরু ব্যবসায়ীর লাশ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ এপ্রিল) সকালে তার বাড়ির অদূরে ফজলু ব্যাপারীর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাজেদুর উপজেলার আব্দুলপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে।

.

জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখে তার বাড়িতে খবর দেয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, মাজেদুর ভালো মানুষ ছিলেন। কারো সাথে শত্রুতা ছিল না। সে কবিরাজি করত। তবে ঋণ নিয়ে জুয়া খেলায় পাওনাদাররা প্রায়ই টাকার জন্য তার কাছে আসতো। ঋণের চাপে সে আত্মহত্যা করে থাকতে পারে।

.

এ বিষয়ে তার স্ত্রী নাসিমা (৫০) ঋণ-দেনা থাকা ও জুয়া খেলার কথা স্বীকার করে জানান, গত ৯ এপ্রিল মাজেদুর গরুর ব্যবসার উদ্দেশ্যে নাটোর যাবে বলে বাড়ি থেকে বের হয়। এরপর তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ সময় তিনি জানান, তিনি তার স্বামীকে নাটোরের মানুষের সাথে ব্যবসা না করে স্থানীয় মানুষের সাথে ব্যবসা করার কথা বলেছিলেন। এরমধ্যেই গত শুক্রবার সন্ধ্যায় কান্দিপাড়া গ্রামের টুলু নামের এক ব্যক্তির ছেলে তার স্ত্রীকে পাওনা টাকার জন্য শাসিয়ে যান বলে জানান। এরপর রবিবার সকালে বাড়ির অদূরে তার লাশ পড়ে থাকার কথা জানতে পারেন।

.

এ বিষয়ে লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুজ্জামান সময়ের প্রত্যাশাকে জানান, লাশের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ভুট্টা ক্ষেত থেকে কবিরাজের লাশ উদ্ধার

আপডেট টাইম : ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :