ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ব্যাটারি চালিত ভ্যান চালকদের সড়ক অবরোধ

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে চাবি কেড়ে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত ভ্যান চালকরা। গোপালপুর পৌরসভার কর্মচারীরা রেজিস্ট্রেশন বিহীন ভ্যানের চাবি কেড়ে নেওয়ায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার সামনে গোপালপুর-দুয়ারিয়া সড়কে অর্ধশতাধিক ভ্যান রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

আন্দোলনরত ভ্যান চালক লতিফ ও হানিফ জানান, গোপালপুর পৌরসভায় প্রতিবছর ৬১০ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করতে হয়। অথচ আমাদের কোন ভ্যানস্টান্ড নেই। হঠাৎ করে কোন নোটিশ না দিয়ে গত দুইদিন ধরে পৌরসভার কর্মচারীরা ভ্যানের রেজিষ্ট্রেশন না থাকায় চাবি কেড়ে নিয়ে ভ্যান আটকিয়ে রাখছে। এছাড়া দুপুরে আজিমনগর স্টেশনের পাশে ভ্যান রাখার ফাঁকা জায়গা বাঁশ দিয়ে বন্ধ করে রাখে। পরে চালকরা সড়ক অবরোধ করলে পুলিশ বাঁশ খুলে দেয় এবং চাবি ফেরত দিলে তারা সড়ক ছেড়ে দেয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মেহেদী হাসান বলেন, ব্যাটারিচালিত ভ্যানগুলো নিয়মকানুনের মধ্যে আনতে পৌরসভায় নির্ধারিত ফি দিয়ে প্রতিবছর রেজিষ্ট্রেশন করতে হয়। এজন্য কোন চালকের চাবি নিয়ে থাকলে সেটা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের কোন দাবি থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে ব্যাটারি চালিত ভ্যান চালকদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :