ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে রঘুনাথপুর কেন্দ্রীয় গোরস্থান, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া, রঘুনাথপুর অনুশীলন ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নাটোরের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান ও উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম।

এর আগে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাকনা পশ্চিম পাড়া হালসা গোরস্থান এর উন্নয়ন কাজের উদ্বোধন করেন। রঘুনাথপুর ও বাকনা গোরস্তানের উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উন্নয়ন কাজের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অর্থ বরাদ্দ করেছে।

বিকেলে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুশীলন ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর এসিকেএস ফুটবল একাডেমী ও বাগাতিপাড়া উপজেলার পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতি মুখোমুখি হয়। খেলায় খানপুর এসিকেএস ফুটবল একাডেমী ১-০ গোলে পাঁকা খেলোয়াড় কল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রঘুনাথপুর অনুশীলন ক্লাবের প্রধান উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এবং রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজি) মো. আতাউর রহমান সুজন। এসময় উপস্থিত ছিলেন মোমিনপুর মাজার শরীফ মাদ্রাসার সুপার এম আর নাসিম, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সাংবাদিক আলাউদ্দিন জালাল, মাজহারুল ইসলাম তিব্বত, আল আমিন সজল, সজিবুল হৃদয়, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি সহ ২০ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দলকে রানার্স আপ ট্রফি সহ ১২ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ সরকারি বাংলা কলেজে ‘ঝালকাঠি জেলা ছাত্র কল্যাণ পরিষদ’ গঠিত

উল্লেখ্য, অনুশীলন ক্লাব কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে লালপুর, বাগাতিপাড়া, বাঘা ও চারঘাট উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রঘুনাথপুর অনুশীলন ক্লাবের প্রধান উপদেষ্টা মো. আকতারুল ইসলাম ও রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মো. আতাউর রহমান সুজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আপডেট টাইম : ১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :