ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবদল নেতা আটক

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুর উপজেলায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ যুবদলের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত সোয়া ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), লালপুর উপজেলার গৌরীপুর গ্রামের মো. মনিরুজ্জামান (৩৯), ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. কাজল (৪০) এবং রাজশাহীর বাঘা উপজেলার হিলালপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ মোল্লার ছেলে মো. আব্দুস সামাদ মোল্লা (৪৭)। অভিযানের সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লালপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ জানান, অপরাধ দমন ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

এ সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি কালো রঙের ম্যাগাজিন, ছয়টি মোবাইল ফোন এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক মাহমুদ হাসান ওরফে সোনামনি ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর ছোট ভাই এবং মৃত আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ মোট ২৪টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

এসব মামলার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি ট্রিপল মার্ডার মামলা এবং লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর গুলির ঘটনায় দায়ের হওয়া মামলাও রয়েছে। এছাড়া ২০২৬ সালেই ঈশ্বরদী থানায় দায়ের হওয়া একাধিক হত্যা চেষ্টা, বিস্ফোরক এবং অপহরণ-চাঁদাবাজির মামলায় তিনি এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে গ্রেপ্তার আব্দুস সামাদ মোল্লার বিরুদ্ধেও হত্যা, অপহরণ, অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের আওতায় অন্তত ১৪টি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একটি ওয়ারেন্ট এবং আরও আটটি সাধারণ গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।

গ্রেপ্তার হওয়া কাজলের বিরুদ্ধেও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

লালপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবদল নেতা আটক

আপডেট টাইম : ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :