ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, থানায় এজাহার

রাশিদুল ইসলাম রাশেদ:

নাটোরের লালপুরে উপজেলা বিএনপি নেতা ও এম.এস.বি ইটভাটার মালিক আব্দুল হালিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও ভাটা ব্যবসায়ী। শুক্রবার (২৬ জুন ২০২৬) দুপুরে এ এজাহার দায়ের করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার লালপুর সদর ইউনিয়নের জোতদৈবকী গ্রামের বাসিন্দা আব্দুল হালিমের সঙ্গে দক্ষিণ লালপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সাকলাইন (৪৫) ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সাকলাইনের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিমের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির প্রাচীর, গেট, দরজা ও অন্যান্য স্থাপনা ভাঙচুর করে। এ সময় আব্দুল হালিমের স্ত্রী ও কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে গচ্ছিত নগদ ৩২ লাখ টাকা, ২৫ লাখ টাকারও বেশি মূল্যের স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, ব্যাংকের চেক ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী আব্দুল হালিম জানান, ঘটনার সময় তিনি তার এম.এস.বি ইটভাটায় অবস্থান করছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। তিনি দাবি করেন, পূর্ববিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাকলাইন মুঠোফোনে বলেন, “হালিমের সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিরোধ আমার স্ত্রীর রয়েছে। এ বিষয়ে স্থানীয়ভাবে এবং বিভিন্ন পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে আমি জড়িত নই।”

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “লিখিত এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বিএনপি নেতার পোস্ট: ‘ল্যাপটপগুলি ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেয়ে ফেললেন’

error: Content is protected !!

লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, থানায় এজাহার

আপডেট টাইম : ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :