ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

রাশিদুল ইসলাম রাশেদঃ

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে র‍্যালি শেষে লালপুর বাজার ত্রিমোহনী চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। এ সময় বক্তারা নেতাকর্মীদের দলীয় ঐক্য ও নির্দেশনা মেনে চলতে কঠোর নির্দেশনা দেন। কেউ অপকর্মে জড়ালে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না বলে জানান তারা।

পরে নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বিজয় মিছিলের সমাপ্তি ঘোষণা করেন ডা. ইয়াসির আরশাদ রাজন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. ছিদ্দিক আলী মিষ্টু ও মো. আশরাফুল আলম লুলু সহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে বিএনপি’র বিজয় র‍্যালি

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :