ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের প্রার্থিতা বাতিল ও নতুন প্রার্থী ঘোষণার দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ও নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা এ মিছিলের আয়োজন করেন।

লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রামকৃষ্ণপুর এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলকারীরা এ সময় ব্যারিস্টার পুতুলের মনোনয়ন বাতিল ও ডা. রাজনকে প্রার্থী ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন,“তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে দুঃসময়ের কান্ডারী ও ত্যাগী নেতা ডা. ইয়াসির আরশাদ রাজনকেই প্রার্থী করতে হবে।”

এ সময় অন্যান্য বক্তারা বলেন, প্রতিমন্ত্রী পটলের মৃত্যুর পর তার বড় ছেলে ডাক্তার রাজনের নেতৃত্বে লালপুরে বিএনপি’র রাজনীতি আবর্তিত হয়েছে। সেই জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে নতুন মুখের মনোনয়ন তৃণমূলের নেতাকর্মীরা মেনে নিবে না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশরাফুল আলম লুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, উপজেলা ছাত্রদলের সভাপতি রায়হান কবির সুইট, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, আড়বাব ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুল সহ উপজেলা ও পৌর বিএনপি’র সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

লালপুরে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :