ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে লালপুর উপজেলা গেটে গিয়ে শেষ হয়। এসময় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আনন্দ র‍্যালিতে নেতৃত্ব দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল ও জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। এছাড়াও অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম লুলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

লালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লাল্পুর (নাটোর) প্রতিনিধি :